নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-
এনামুল ঘনিষ্ঠ বসিরহাটের গরু ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে হানা দিল সিবিআই আধিকারিকরা। বুধবার সকালে সিবিআই আধিকারিকরা হাজির হন বসিরহাটের সংগ্রামপুর এ অবস্থিত বারিক বিশ্বাসের বাড়িতে । প্রসঙ্গত বেশ কয়েক বছর আগে গাড়িতে করে সোনা পাচারের সময় দেগঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় বারিক বিশ্বাসকে। বেশ কিছুদিন জেলে থাকার পর জামিন পায় ওই ব্যবসায়ী । এরপর থেকেই গরু পাচার কাণ্ডে নাম জড়ায় বারিকের।

No comments:
Post a Comment